খাবারের দাম ও জীবনযাত্রার ব্যয় ঊর্ধ্বমুখী। উচ্চমূল্যের কারণে
সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরাও। এরই মধ্যে কোপ পড়েছে গরিবের পাতে। ভর্তুকিমূল্যে
খোলাবাজারে পণ্য বিক্রির কর্মসূচি ওএমএসে কমেছে উল্লেখযোগ্য পরিমাণ বিতরণ। শুধু গত
জুলাই-অক্টোবরে চাল বিতরণ কমেছে ৩৬ দশমিক ৭৫ শতাংশ, যা নিম্ন আয়ের মানুষের ওপর তৈরি
করেছে বাড়তি চাপ। এতে খাদ্য নিরাপত্তাঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিটের ২৯ অক্টোবরের
পাক্ষিক প্রতিবেদন এবং গত বছরের তুলন...