প্রথা অনুযায়ী, ইউরোপিয়ান সময় রাত ৮টায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে। এতদিন এমনই হয়ে এসেছে। কিন্তু এবারের ফাইনাল ইউরোপিয়ান সময় বিকেল ৫টায়। ওই হিসাব ধরলে বাংলাদেশের ফুটবল পাগলদের খুশিই হওয়ার কথা। ১২টায় টিভি সেটের সামনে বসে গভীর রাত পর্যন্ত প্রিয় দলের শিরোপা উদ্যাপন দেখার অপেক্ষায় থাকতে হবে না। রাত ১০টা...