চোখে ছানি পড়া একটি অত্যন্ত পরিচিত সমস্যা। সাধারণত ছানি অপারেশন করলে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়, এটিই স্বাভাবিক। কিন্তু কিছু ক্ষেত্রে, সফল অপারেশনের পরও রোগী চোখে আগের মতো দেখতে পান না বা দৃষ্টি ঝাপসা রয়ে যায়। অনেকেই মনে করেন, অপারেশনে হয়তো কোনো সমস্যা হয়েছে। কিন্তু সব ক্ষেত্রে বিষয়টি এমন নয়। ছানি অপারেশনের পরও রোগী পরিষ্কার দেখতে না পাওয়ার কয়েকটি কারণ রয়েছে—
চোখের চাপ নিয়ন্ত্রণে অপারেশন: অনেক সময় ছানির কারণে চোখের ভেতরে প্রেশার বা চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই তীব্র চাপ রোগীর অসহ্য ব্যথার কার...