ফরিদপুর সদর উপজেলায় দুই চোখ উপড়ে ফেলে হাত-পা বেঁধে এক যুবককে বিলের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তিনি এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নি...