ফেনীতে গ্যাসের সংযোগ আছে, নিয়মিত বিলও দিচ্ছেন গ্রাহকরা। কিন্তু দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। গ্যাস আসে রাতে, অথচ তখন রান্নার প্রয়োজন প্রায় শেষ। জেলার প্রায় ২০ হাজার গ্রাহকের মধ্যে অন্তত ৫ হাজার এমন ভোগান্তিতে রয়েছেন। বিশেষ করে মূল সঞ্চালন লাইন থেকে দূরের এলাকাগুলোর বাসিন্দাদের দুর্ভোগ বেশি। দিনের রান্না চালাতে তাদের অনেককেই বাড়তি টাকা খরচ করে এলপিজি কিনতে হচ্ছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফেনী কার্যালয়ের তথ্য বলছে, জেলায় প্রতিষ্ঠানটির আবাসিক ও অন্যান্য শ্রেণির গ্রাহক প...