জাপানি নাগরিকদের জন্য ভিসা ইস্যু ফি ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে জাপানে চীনের ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন ফি কার্যকর হবে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, জাপানের ভিসা ফি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ‘পারস্পরিকতার নীতি’ অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানে অবস্থিত চীনা দূতাবাসের কনস্যুলার বিভাগ গত ১১ সেপ্টেম্বর এ সংক্রান্ত ঘোষণা দেয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একবার প্রবেশের (সিঙ্গেল এন্ট্রি) চীনা ভিসার ফি ২ হাজার ২৫০ ইয়েন থেকে বাড়িয়ে ১৬ হাজার ৭৫০ ইয়েন করা হচ্ছে। অর্থাৎ ফি...