চীনে তীব্র বিতর্কের মুখে অবশেষে ক্ষমা চেয়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের মন্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের প্রায় এক দিন পর আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে স্প্যানিশ ক্লাবটি। এর আগে এমবাপ্পে ও লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসও ক্ষমা চেয়েছিলেন। চীনের বাজারে বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই রিয়াল এই পদক্ষেপ নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এমবাপ্পের সাম্প্রতিক মন্তব্যে চীনা জনগণের মনে কোনো কষ্ট তৈরি হয়ে থাকলে তার জন্য...