দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে নানা কারণে থমকে থাকার পর অবশেষে শুরু হচ্ছে চট্টগ্রামের আনোয়ারায় বহুল আলোচিত ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড)-এর মূল অবকাঠামো নির্মাণকাজ। প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর অংশ হিসেবে আগামীকাল সোমবার সকাল ১০টায় প্রকল্প এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী টানেল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি কৌশলগত অবস্থানে গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসবে বলে আশা...