টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যার পরিস্থিতি এখনো অপরিবর্তিত। মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার অন্তত আড়াই লাখ মানুষ পানিবন্দি। বন্যায় এখন পর্যন্ত পাহাড়ধসে দুজন, পানি ডুবে দুজন ও নৌকা ডুবে একজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, চিরিংগা পয়েন্টে মাতামুহুরী নদীর বিপৎসীমা ধরা হয় ৫ দশমিক ৮ মিটার। বিকাল ৪টায় সেখানে পানির উচ্চতা মাপা হয় ৬...