ক্যারিয়ার সম্পর্কিত জরুরি কিছু প্রশ্নের সমাধান দিয়েছেন গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার
সৈয়দা তাহিয়া হোসেন। তার মুখোমুখি হয়েছিলেন স্বর্ণা রায়টেলিকম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চাইলে একজন প্রার্থীর কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত?সৈয়দা তাহিয়া হোসেন : টেলিকম ইন্ডাস্ট্রি এখন ফোনকলের গণ্ডি পেরিয়ে ওটিটি, ডেটা ও এআইয়ের মতো ডিজিটাল সেবায় রূপান্তর হচ্ছে। তাই এখানে ক্যারিয়ার গড়তে শুধু অ্যাকাডেমিক ডিগ্রির ওপর নির্ভর না করে বাস্তব কিছু প্রস্তুতি থাকা প্রয়োজন। প্রথমত, টেলিকমশিল্প খাতে কী ধরনের পরিব...