গুরুতর অসুস্থ বৃদ্ধা মাকে দেখার জন্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি (প্যারোল) দেওয়ার আবেদন করেছে তার পরিবার। তবে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, কারও অসুস্থতার জন্য প্যারোলে মুক্তির বিধান নেই।আজ বুধবার চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে এ আবেদন করেন। জেলা প্রশাসক পদাধিকার বলে কারা ব্যবস্থাপনা কমিটির সভাপতিও।চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হ...