একসময় রংপুরের কাউনিয়ার হরিশ্বরসহ গ্রামবাংলায় সকাল কিংবা দুপুরের নীরবতা ভেঙে ভেসে আসত সাইকেলের ঘণ্টির শব্দ। কাঁধে ডাকের ব্যাগ ঝুলিয়ে পথে পথে ছুটে বেড়াতেন ডাকপিয়ন। তার আগমনের সঙ্গে জড়িয়ে থাকত মানুষের কৌতূহল ও অপেক্ষা। হয়তো আজ এসেছে প্রিয়জনের চিঠি।একটি চিঠির জন্য দিনের পর দিন, কখনো মাসের পর মাস অপেক্ষা করতে হতো। দূর শহর কিংবা প্রবাসে থাকা প্রিয়জনের হাতের লেখা কয়েকটি শব্দ পৌঁছাতে সময় লাগলেও সেই অপেক্ষায় মিশে থাকত গভীর মায়া। ডাকপিয়নের সাইকেলের ঘণ্টি শুনলেই উঠানে ছুটে আসতেন পরিবারের সদস্যরা। মনে হতো,...