মেডিকেল কলেজের চাকরি থেকে অবসর নিলেও প্রফেসর মোহাম্মদ আবু
সাঈদ যুক্ত আছেন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণায়। কাজ করছেন শিশু-কিশোর আন্দোলন ‘খেলাঘর’-এর
সঙ্গে। লিখেছেন সৈয়দ ফরহাদ
প্রফেসর মোহাম্মদ আবু সাঈদের গল্পের শুরুটা মুর্শিদাবাদে। তারপর রাজশাহী। তারও
পরে, অনেকটা সময় তার কাটল ময়মনসিংহে। ছোটবেলার পৃথিব...