‘গ্যাস্ট্রিক
হয়েছে’— বাংলাদেশে এটি যেন দৈনন্দিন
জীবনের একটি পরিচিত বাক্য।
পেটে জ্বালাপোড়া, বুকজ্বালা, টক ঢেঁকুর, পেট
ফাঁপা কিংবা ওপরের পেটে অস্বস্তি হলে
অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ‘গ্যাসের ওষুধ’ সেবন শুরু করেন।
আবার অনেক রোগী দীর্ঘদিন
ধরে প্রতিদিন একই ওষুধ খেয়ে
যাচ্ছেন, কিন্তু কেন খাচ্ছেন বা
কতদিন খাওয়া প্রয়োজন— তা হয়তো জানেন
না।
বিশেষ
করে প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই (PPI) , যেমন—
omeprazole, esomeprazole, pantoprazole ও
rabeprazole বাংলাদেশে বহুল ব্যবহৃত। সঠিক
রোগীর ক্ষেত্...