অসুস্থ শরীর
নিয়েও কয়েকদিন আগেও রোগী দেখেছিলেন ডা. আঁচল রায়। সুস্থ হয়ে ডেঙ্গু ইউনিটেই
দায়িত্ব পালনের কথা ছিল তার। কিন্তু এর আগেই ডেঙ্গু জটিলতায় মারা গেলেন তিনি নিজেই।
রবিবার সকাল
৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
আঁচলের স্বামী
বিপ্লব দাস জানান, প্রায় পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। অসুস্থতার প্রথম দুই দিনও সরকারি
দায়িত্ব পালন করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি
করা হয়। প্রথমে সাধারণ কেবিনে রাখা হলেও পরে তাকে আই...