বগুড়ার শেরপুরের নদী, খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মাছ শিকার চলছে। ক্ষুদ্র ফাঁসের এসব জালে মাছের পাশাপাশি পোনা, মা মাছ, সাপ, ব্যাঙ, কাঁকড়া, শামুক ও বিভিন্ন জলজ পোকামাকড় আটকা পড়ে এবং একসময় মারা যাচ্ছে। এতে দেশীয় মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।জানা গেছে, বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন জলাশয়ে চায়না দুয়ারি জালের ব্যবহার বেড়ে যায়। এসব জালের ফাঁস এতটাই ছোট যে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণীও এতে আটকা পড়ে। আটকে পড়া প্রাণীর কিছু ছেড়ে দেওয়া হলেও অনেকগুলো জলাশয়ের পা...