জাগতিক ধনসম্পদে অনাসক্তি ভর করলে বলি ‘টাকা মাটি মাটি টাকা’। টাকাকে এখানে মাটির সঙ্গে তুলনা করা হয় ‘মূল্যহীন’ বোঝাতে। আধ্যাত্মিক-ইকোনমি বলে কিছু থাকলে এসব কথা মানা যায়। কিন্তু ধরুন, ম্যাক্রো-অর্থনীতিতে শ্রীরামকৃষ্ণের এই বচন একেবারেই খাটে না। অন্তত কৃষিপ্রধান দেশে মাটিকে মূল্যহীন ভাববার সুযোগই নেই। মাটিকে দাম দিতে শিখলে যে একটি দেশের খাদ্যনিরাপত্তায় কত বড় ঘটনা ঘটিয়ে দেওয়া যায়, সেটি চীনে এলে দেখা যাবে।
চীনের মোট ভূখণ্ডের (প্রায় ৯৬ কোটি হেক্টর) মাত্র ১৩ শতাংশ চাষ্যযোগ্য জমি। আবার চীনে যে চাষযোগ্য...