বরাবর
মহাব্যবস্থাপক, মহাপবিত্র বর্জ্য অপসারণ বিভাগ
সম্প্রতি আমাদের এই মহানগরীর রাজপথে আপনাদের যে বৈপ্লবিক ‘বর্জ্য ব্যবস্থাপনা’ নীতি লক্ষ করছি, তা দেখে নাগরিক হিসেবে কিছু না বলে থাকতে পারলাম না।
এই স্মার্ট যুগে আপনারা যে ‘আউটসোর্সিং’-এর এমন যুগান্তকারী মডেল দাঁড় করিয়েছেন, তা অপূর্ব। সরকারি খাতায় মোটা অঙ্কের বেতনভুক্ত আসল চালকরা ঘরে বসে আরাম করছেন বা অন্য লাভজনক ব্যবসায় মন দিয়েছেন, আর তাদের হয়ে ময়লার ভারী ডাম্প ট্রাকগুলো চালাচ্ছেন খালাসি, মেকানিক বা অনভিজ্ঞ বহিরাগতরা— একে যদি ‘কর...