ফ্যাশনের দুনিয়ায় ‘থ্রিফটিং’ এখন বেশ জনপ্রিয়। সহজ কথায়, থ্রিফটিং মানে হলো অন্যের ব্যবহৃত বা পুরোনো জিনিস–বিশেষ করে পোশাক–বেশ কম দামে কিনে নিজে ব্যবহার করা। অনেকেই হয়তো ভাবতে পারেন, অন্যের পরা পুরোনো কাপড় আবার কেউ পরে নাকি! কিন্তু এখনকার তরুণদের কাছে এটি শুধু ফ্যাশন ট্রেন্ড নয়, বরং পরিবেশ বাঁচানোরও একটি দারুণ উপায়। নতুন নতুন কাপড় উৎপাদনে পরিবেশের যে ক্ষতি হয়, পুরোনো পোশাক ব্যবহার করলে তা অনেকটাই কমে যায়। তাছাড়া, পুরোনো কাপড়ে এমন সব চমৎকার ও দুর্লভ নকশা পাওয়া যায়, যা নতুন পোশাকে সচরাচর মেলে না। স...