ভারতের বিপক্ষে ঐতিহাসিক
প্রীতি ম্যাচ খেলতে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কলকাতায় পা রাখতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন
ব্রাজিল। আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার কলকাতার ঐতিহাসিক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে
(সল্টলেক স্টেডিয়াম) সন্ধ্যা ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই হাই-ভোল্টেজ ম্যাচকে কেন্দ্র
করে ভারতীয় ফুটবল অঙ্গনে বইছে উত্তেজনার হাওয়া।
আসন্ন ম্যাচটি সামনে রেখে
ব্রাজিলের ফুটবল দলের জন্য একটি বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করছে সর্বভারতীয়
ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আগামী ১ অক্টোবর ভারতে পৌঁছানোর...