করোনা-পরবর্তী সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগের পাশাপাশি খবর জানা, মোবাইল ব্যাংকিং, অর্থ-উপার্জন কিংবা কাজের প্রয়োজনে তথ্য খোঁজা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ কাজে এখন নির্ভর করতে হয় এই ছোট্ট ডিভাইসটির ওপর। আর স্মার্টফোন সচল রাখার অন্যতম শর্ত হলো পর্যাপ্ত চার্জ। তাই বিদ্যুৎ চলে গেলে সবচেয়ে বড় দুশ্চিন্তার একটি হয়ে দাঁড়ায় ফোনের ব্যাটারি। দীর্ঘ সময় লোডশেডিং হলে জরুরি প্রয়োজনে ফোন সচল রাখতে চার্জ যতটা সম্ভব সাশ্রয় করা জরুরি। কিছু সহজ কৌশল মেনে চললেই বিদ্যুৎ...