প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
জনদুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিতে বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার।
আজ বুধবার (৩ জুন) বিকালে ক্ষমতাসীন দল বিএনপির মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘বিএনপি সরকারের ১০০ দিন— জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।’
পোস্টে মে মাসের ২৫ তারিখে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।




