ঢাকার তোপখানা রোডে সরকারি দপ্তর ও ব্যস্ত সড়কের মাঝেও চোখে পড়ে লাল ইটের দেয়াল, কাঠের কাঠামো, ঢালু টালির ছাদ আর সবুজ প্রাঙ্গণঘেরা একটি ভবন। জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের কাছে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি যেন নগরের বুকে ইতিহাসের এক টুকরো।আপনি যদি কখনো তোপখানা রোড দিয়ে হেঁটে গিয়ে থাকেন এবং হঠাৎ রাস্তার পাশের কোনো স্থাপনার দিকে দৃষ্টি আকৃষ্ট হয়ে থাকে, তাহলে সম্ভবত সেটি এই ভবনটিই। স্থানীয়দের কাছে ভবনটি ‘চামেলী হাউস’ নামে পরিচিত। তবে গুগল ম্যাপ ও সরকারি সাইনবোর্ডে এর নাম ‘চামেরি হাউস’ (Chummery House)। না...