মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে চাপাতি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।হামলার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা হাসিব আল ইসলামকে উদ্দেশ করে এক ব্যক্তি ‘জুলাই জঙ্গি’ বলে বিভিন্ন মন্তব...