যে নদী একসময় ছিল হাওরবেষ্টিত চাতলপাড় জনপদের বাসিন্দাদের জীবনধারার জন্য আশীর্বাদ, কালের পরিক্রমায় আজ সেই মেঘনা তাদের কাছে ধরা দিয়েছে দুঃখ আর আতঙ্ক রূপে। যে নদীর রূপালি ঢেউ আন্দোলিত করত এখানকার বাসিন্দাদের হৃদয়, সেই নদীর ঢেউ এখন আঁচড়ে পড়ছে অভিশাপ হয়ে।এমনই বাস্তবতার মুখোমুখি হয়ে আতঙ্কে দিন কাটছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেঘনাপাড়ের ৩০০ বছরের প্রসিদ্ধ জনপদ চাতলপাড়ের বাসিন্দাদের।এবারও ভারীবর্ষণ ও পাহাড়ি ঢলের পানির স্রোতে নতুন করে ভাঙনের তীব্রতা বেড়েছে। ভাঙনের আতঙ্কে রয়েছে শতশত পরিবার।স্থানীয়...