কুড়িগ্রামের রৌমারীতে ভাতিজার শাবলের আঘাতে সোনা ভানু (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সোনা ভানু ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন জোসনা খাতুন (২৫), মোমেনা খাতুন (৪০) ও খলিলুর রহমান (৫০)। তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত ফারুক আহমেদকে (৩৫) আটক করেছে পুলিশ। তিনি নিহত সোনা ভানুর ভাতিজা এবং প্রয়াত জয়নাল আবেদীনের ছে...