বাড়ির পাশের জলাশয়ের কচুরিপানা ও ডালপালা পরিষ্কার করাকে কেন্দ্র করে ভাতিজাদের হামলায় চাচি ছানিয়া বেগম (৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে শেরপুরের ঝিনাইগাতীতে দড়ি কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।পুলিশ জানায়, বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ছানিয়া বেগমের স্বামীর বড় ভাই আব্দুল হাক...