বলিউডের কৌতুক অভিনেতা চাঙ্কি পান্ডে তার চিরচেনা হাসিখুশি মেজাজের জন্য বরাবরই পরিচিত। তবে এবার তার হাসির খোরাক জোগাল এক অদ্ভুত খবর। মধ্যপ্রদেশের বিখ্যাত চিত্রকূট মেলার এক বিশেষ আকর্ষণ ছিল গাধার হাট। সেখানে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যবসায়ীরা অমিতাভ বচ্চন, শাহরুখ খান কিংবা মিঠুন চক্রবর্তীর মতো সুপারস্টারদের নামে গাধার নামকরণ করেছিলেন। কিন্তু সবাইকে ছাড়িয়ে সর্বোচ্চ ৭২ হাজার রুপিতে বিক্রি হওয়া সবচেয়ে দামি গাধাটির নাম রাখা হয় ‘চাঙ্কি’। আর এই খবর কানে আসতেই দারুণ কৌতুক অনুভব করেছেন অভিনেতা।সংবাদমা...