সুরক্ষার কথা ছিল; কিন্তু খসড়া পড়লে দেখা যাচ্ছে উল্টো ছবি! বেসরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটাতে একটি অভিন্ন চাকরি কাঠামো তৈরির উদ্যোগ নিঃসন্দেহে প্রয়োজনীয়। নিয়োগপত্র থাকবে, চাকরির শর্ত লিখিত হবে, বেতন সময়মতো দিতে হবে, বৈষম্য করা যাবে না, হয়রানি প্রতিরোধে ব্যবস্থা থাকবে— শুনতে সবই স্বস্তির। এজন্য বেসরকারি চাকরিজীবীদের ‘মডেল চাকুরি প্রবিধানমালা’ নামে একটি প্রাথমিক খসড়া প্রস্তাব তৈরি করেছে সরকার। ওই খসড়া প্রস্তাবের ভেতরের ধারা-উপধারা পড়লে প্রশ্ন উঠছে—
এটি কি সত্যিই বেসরকারি চাকরিজীবীদে...