নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর, তার দোকানে ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল্লাহ আল সোহান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ পৌরসভার খাদ্যগুদামের বিপরীতে পিংকি সাইকেল স্টোর নামের দোকানে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম সবুজ মিয়া (৬০)। তিনি পৌরসভার মাইলোড়া এলাকার মৃত আব্দুল ওহেদ মিয়ার ছেলে। আটক সোহান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বড়কাশিয়া গ্রামের বাসিন্দা।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গে...