স্বাধীনতার পর গত ৫৫ বছরে দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জালেম ও ধোঁকাবাজরা বসেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম। তিনি বলছিলেন, ‘এই ৫৫ বছরে জনগণ যে উদ্দেশ্যে আন্দোলন-সংগ্রাম করল, সেটা হলো না। আর স্টিয়ারিংয়ে বসে গেল জালেম, ধোঁকাবাজরা। যাদের ভেতরে নৈতিকতা নেই, আদর্শ নেই, যাদের ভেতরে আমাদের শিক্ষকদের প্রাণের দাবি উপলব্ধি করার মতো অবস্থান নেই।’
গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলনে...