যশোরের অভয়নগরে নিষিদ্ধ ‘চরমপন্থী সংগঠনের’ এক সক্রিয় সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার রানাগাতী গ্রামের একটি সুপারি বাগান থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত ব্যক্তির নাম বাহারুল মল্লিক (৪৬)। তিনি রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত থাকার কারণে প্রায় ২০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানালেন, সোমবার সকাল ৯টার দিকে রানাগাতী গ্রামের আব্দুর রশিদের সুপারি বাগানে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ...