‘রঙিন
সুরমা’য়
কাজ
করে
কেমন
লাগল?
আজকাল
মানুষের
মন
মাতানোর
জন্য
গরমাগরম
গল্পের
চাহিদা
অনেক। এমন সময়ে কেউ যদি ঠান্ডা মেজাজের, শির শির করা অনুভূতির কোনো গল্প পর্দায় হাজির করতে চায়, সে ভাবনাকে বিশেষ ভাবতেই হয়। সেটা ভেবেই আগ্রহ নিয়ে ‘রঙিন সুরমা’য় অভিনয়
করেছি।
‘রঙিন সুরমা’র গল্পটা কী?
প্রবীণ মুন্তাসির ও শাহিদার অসুস্থতা, একাকিত্ব ও বয়সের নানা সীমাবদ্ধতার মধ্যেও পরস্পরকে আঁকড়ে বেঁচে থাকার অর্থ খুঁজে নেয়, ‘রঙিন সুরমা’য় সেই গল্পই বলা হয়েছে। শাহিদা চরিত্রে আছেন আফসানা মিমি। গল্প, চিত্রনাট্য ও পরিচালনায়...