Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

দর্শক সম্পর্কে উচ্চ ধারণা ফিরে আসা দরকার

  • ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এসেছে নতুন কনটেন্ট ‘রঙিন সুরমা’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। তার সাক্ষাৎকার নিয়েছেন পান্থ আফজাল
পান্থ আফজাল
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:৪৪
দর্শক সম্পর্কে উচ্চ ধারণা ফিরে আসা দরকার

‘রঙিন সুরমা’য় কাজ করে কেমন লাগল?

আজকাল মানুষের মন মাতানোর জন্য গরমাগরম গল্পের চাহিদা অনেক। এমন সময়ে কেউ যদি ঠান্ডা মেজাজের, শির শির করা অনুভূতির কোনো গল্প পর্দায় হাজির করতে চায়, সে ভাবনাকে বিশেষ ভাবতেই হয়। সেটা ভেবেই আগ্রহ নিয়ে ‘রঙিন সুরমা’য় অভিনয় করেছি।

‘রঙিন সুরমা’র গল্পটা কী?

প্রবীণ মুন্তাসির ও শাহিদার অসুস্থতা, একাকিত্ব ও বয়সের নানা সীমাবদ্ধতার মধ্যেও পরস্পরকে আঁকড়ে বেঁচে থাকার অর্থ খুঁজে নেয়, ‘রঙিন সুরমা’য় সেই গল্পই বলা হয়েছে। শাহিদা চরিত্রে আছেন আফসানা মিমি। গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রিয়াজুল হক।

মনে হচ্ছে, ওটিটি বেশ উপভোগ করছেন।

‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ সিরিজে ভিন্ন ধরনের চরিত্র পেয়ে খুবই আনন্দিত হয়েছিলাম। এর পর ‘পেট কাটা ষ’, ‘কারাগার’সহ বিভিন্ন কাজ করার সুযোগ হলো। এগুলো উপভোগ করি। কারণ আমাদের বয়স বাড়ছে, আর নতুন প্রজন্ম নতুনভাবে ভাবছে, নতুন ধরনের কাজ করছে। তাদের সঙ্গে কাজ করলে নতুন কিছু শেখা যায়।

এখনকার টেলিভিশনের অনুষ্ঠানগুলো কেমন হচ্ছে?

টেলিভিশনে আগে সাহিত্য, কৃষি, শিল্প, চিকিৎসা, আইনসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো। বিদেশি জনপ্রিয় সিরিজও দেখানো হতো। তখন মানুষ ইংরেজি বুঝবে না— এমন অগ্রিম ধারণা ছিল না। ভাবা হতো— মানুষ দেখবে, বুঝবে, শিখবে। মানুষ দেখেছেও। এখন টেলিভিশন যারা চালান, তারা অনেক সময় আগে থেকেই ধরে নেন— মানুষ এটা বুঝবে না, ওটা বুঝবে না। সবকিছু সহজ করে দিতে হবে। আমার মনে হয়, আগে দর্শক সম্পর্কে উচ্চ ধারণা ফিরে আসা দরকার।

আপনি একটি সিনেমা পরিচালনা করেছেন, এর মুক্তি আটকে আছে কেন?

‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমাটি বাংলাদেশ শিশু একাডেমির আগ্রহে তৈরি করেছিলাম। এর মালিকানা শিশু একাডেমিরই। একসময় যিনি এই সংস্থার মহাপরিচালক ছিলেন, তার উৎসাহে সিনেমাটি তৈরি হয়। আমাদের দেশে একটি দুঃখজনক বিষয় হলো, সবকিছুই রাজনীতির চোখে দেখা হয়। একটি সিনেমা কোন আমলে তৈরি হয়েছে, সেটি দিয়ে সিনেমাকে বিচার করা উচিত নয়। সিনেমা হিসেবে সিনেমাকে দেখা উচিত। শিশু একাডেমি যদি উদ্যোগ নেয়, তাহলে ‘মানিকের লাল কাঁকড়া’ মুক্তি পেতে পারে।

শিল্পীদের রাজনীতিতে জড়ানোকে কীভাবে দেখেন?

রাজনীতি করার মধ্যে দোষের কিছু নেই। আমরা বিভিন্ন সময়ে মানুষকে ভাগ করেছি। একজন মানুষের ৪০-৫০ বছরের কর্মজীবন আছে, আপনি সেটা বিবেচনায় না নিয়ে শুধু সে কোন রাজনীতি করেছে, তার ভিত্তিতে মানুষকে ভাগ করবেন— এটা ন্যায়সংগত নয়। আপনি একটি দলের রাজনীতি পছন্দ করেন, আমি করি না— এটা স্বাভাবিক। মত পার্থক্য থাকবে; কিন্তু পার্থক্যটা এমন হওয়া উচিত নয়, ‘তোমাকে এই দেশে থাকতে দেব না।’ কোনো শিল্পীর রাজনৈতিক অবস্থানের কারণে তার শিল্পকে অপমান করা অন্যায়।

বর্তমান সময় আপনার প্রজন্মের কতটা অনুকূলে?

আমরা যখন কাজ শুরু করি, নাটকের মাধ্যমে সমাজ বদলের স্বপ্ন ছিল। একই দৃষ্টিভঙ্গি ছিল লেখক, নির্দেশক ও দলে। একইভাবে সিনেমাতেও একটা স্বপ্নের কথা বোঝা যেত। গান ছিল দেশাত্মবোধক। স্বাধীনতার সময় থেকে আন্দোলনের সময় পর্যন্ত অসংখ্য গান আছে, যেগুলো এখনো মুখে মুখে ফেরে। এগুলো সম্ভব হয়েছে, কারণ মানুষের মধ্যে দেশপ্রেম ছিল। এখন আমরা দেশপ্রেমের কথা অনেক বলি, অনেক উচ্চারণ করি; কিন্তু কর্মের মধ্য দিয়ে সেটা প্রমাণ করতে পারি না। আমাদের বয়সীদের জন্য আরেকটা হতাশার জায়গা হলো, আমাদের সময়ে তরুণদের মধ্যে পরিবর্তনের ভাষা ছিল। এখন সেই পরিবর্তনের ভাষা খুব একটা দেখি না। তবে আশার জায়গাও আছে। যারা এখন চলচ্চিত্র বানাচ্ছেন, তারা নতুন কিছু চেষ্টা করছেন। তাদের ভাবনার সঙ্গে যুক্ত হচ্ছে দর্শক। একটু আলাদা সিনেমা হলে মানুষ দেখতে যাচ্ছে। অর্থাৎ সৃজনের চেষ্টা, আগ্রহ, মায়া, ভালোবাসা কিছু মানুষের মধ্যে আছে। মানুষের মধ্যেও সেই সৃষ্টির সঙ্গে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা আছে। কিন্তু সেটা সংখ্যায় খুব বড় নয়। সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদপত্র, টেলিভিশন— সব জায়গাতেই আমরা এমন ঘটনাই বেশি দেখি, যা মানুষকে আহত, ব্যথিত ও হতাশ করে।

ওটিটিপ্ল্যাটফর্মচরকিরঙিন সুরমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের