দুদিন আগে ঢাকা
থেকে আমরা পাঁচজন প্রথমে লঞ্চযোগে, এরপর সাইকেলের চাকায় ভর করে এবং শেষ ধাপে ইঞ্জিনচালিত
ট্রলারে করে চর কুকরিমুকরি এসে পৌঁছেছি। আজ ঈদ। এখানে ঈদের তেমন কোনো আয়োজন নেই। কাউকে
পশু কোরবানি দিতে দেখিনি। কাউকে নতুন জামা পরে ঘুরে বেড়াতেও দেখছি না। নওশাদ অবশ্য
ঢাকা থেকে আনা পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে গিয়েছে। অন্যরা বসে পরিকল্পনা করছি, কোথায়
যাওয়া যায়। গুগল ম্যাপ দেখে ঠিক হলো, আজ আমরা ঢালচরে যাব। স্থানীয়দের সঙ্গে কথা বলে
সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। ডাকাতিয়া নামক জায়গায় গিয়ে একটি ট্রলার...