বছর
তিনেক আগের কথা। চন্ডিকা
হাথুরুসিংহে দ্বিতীয় দফায় কোচ হয়ে
এসেছেন। প্রিয় শিষ্য সৌম্য সরকারকে বিশ্বকাপ দলে ঢোকার সুযোগ
দিতে ডেকে এনেছেন জাতীয়
দলের ক্যাম্পে। সেখানেই সাংবাদিকদের প্রশ্নে সে সময়ে জাতীয়
দলের সহকারী কোচ নিক পোথাস
বলেছিলেন, ‘ব্যাটারদের জন্য একমাত্র মুদ্রা
হচ্ছে রান।’ অর্থাৎ তাদের দলে জায়গা পেতে
হবে রানের বিনিময়ে। তবে বাংলাদেশে ব্যাংক
লুটেরাদের খপ্পরে পড়া ব্যাংকগুলোকে যেভাবে
সরকার টাকা ছাপিয়ে সহায়তা
দিয়েছে, অনেকটা একইভাবে সৌম্য সরকারকেও লম্বা সময় ধরেই ‘প্রণোদনা’
দিয়ে আসছে...