চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ডে সিএনজিচালিত অটোরিকশার ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেছেন, এসব অপরাধ প্রতিরোধে চালক ও মালিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধীদের শনাক্ত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুণ।আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, সড়কে শৃ...