বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এবং আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ করে দেওয়া। ‘সিপাহী-জনতার বিপ্লবের’ মধ্য দিয়ে ক্ষমতায় আসা জিয়াউর রহমানের এ দুটি বড় অর্জন বলে মনে করছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।আজ শনিবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বললেন, ‘মহান মুক্তিযুদ্ধে এদেশের রাজনীতিবিদ...