বরাবর
চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন
আশা করি ভালো আছেন। অবশ্য যে চেয়ারে বসে আছেন সেখানে ভালো থাকার কথা নয়। প্রশাসনের অন্যতম শীর্ষ ‘হট সিট’ বলে কথা। দেশের কোথায় কোন খাতে কত টাকার ঘুষ চাওয়া হচ্ছে, কে দিচ্ছে, কে নিচ্ছে— এসব খবর নিতে গিয়ে এমনিতেই আপনি ক্লান্ত। তাই অভিযোগ জানিয়ে আপনার ক্লান্তি আর বাড়াব না। শুধু পরামর্শ চাইব।
সাম্প্রতিক সময়ের আলোচিত ‘ঘুষ.সাইটে’ মাত্র ১৬ দিনে ১৮ হাজার ৪২৯টি অভিযোগ জমা পড়েছে। মোট ঘুষের দাবি প্রায় ৫২৫ কোটি ৬১ লাখ টাকা! ঘুষের অভিযোগে ভূমি অফিস ও পাসপোর্ট অফিস শ...