দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা প্রমাণ এবং গুরুতর কোনো অভিযোগের সত্যতা না পাওয়ায় দেরিতে হলেও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের মূল্যায়ন শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। তিন দশকের পথচলায় ব্যাংকটিকে এগিয়ে নিতে যারা নিজেদের বিতর্কের ঊর্ধ্বে রেখে অবদান রেখেছেন, তাদের গুরুত্ব দিয়ে গঠন করা হয়েছে নতুন পরিচালনা পর্ষদ। রাজনৈতিক বা মতাদর্শগত পার্থক্য থাকলেও বিভিন্ন দলমতের ধর্মপ্রাণ প্রতিষ্ঠাতারা মিলেমিশে ব্যাংকটি পরিচালনায় যে মুনশিয়ানা দেখিয়েছেন, তা গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। বিগত বিভিন্ন সরকার আমল...