পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করে মরদেহের খণ্ডিত অংশ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত অন্য অভিযুক্ত সোহেল (৩৫) পলাতক রয়েছেন।গ্রেপ্তাররা হলেন সাহিদা বেগম (৫৫) ও আবুল বাশার (৪০)। তাদের বাড়ি বাউফলের কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামে।...