ঘুম
ভাঙে না সাতাশ মাস
হলো। দুই বছর, তিন
মাস। না, মরেনি; বেঁচে
আছে। ঘুমটা ভাঙেনি। ঘুমের মধ্যে বেঁচে আছে শহরের সব
মানুষ। এ মানুষগুলোর মধ্যে
গল্পের ইরা এবং অন্যরাও
আছে। আসিফ নামের সেই
ছেলেটিও আছে, যে কি
না হিসাব করে মাত্র তিন
ঘণ্টা ঘুমাত। ঘুমের জন্য পৃথিবী না,
এজন্য অনন্ত ঘুম পড়ে আছে।
পৃথিবী হলো বেঁচে থাকার।
ঘুমিয়ে, ঘুমের মধ্যে বেঁচে থাকা যায় না।
বন্ধুমহলে এ কথাগুলো প্রচার
করে বেড়ানো সেই আসিফও ঘুমিয়ে
আছে টানা ৬৪৮ ঘণ্টা।
এখনো ঘুমিয়ে। একটু আগেই সে
গলা ফাটিয়ে চিৎকার করে বলেছে, ‘এ
জাতিকে জাগাতে হবে। ঘু...