রংপুরের তারাগঞ্জে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর নিয়ে এখন দুর্ভোগে পড়েছেন উপকারভোগীরা। নির্মাণের কয়েক বছরের মধ্যেই উপজেলার পাঁচ ইউনিয়নে নির্মিত এসব ঘর জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেক ঘরই এখন বসবাসের একেবারেই অনুপযোগী। কোথাও দেয়ালে ধরেছে ফাটল, কোথাও ছাদ চুঁইয়ে পড়ছে পানি। ভেঙে পড়েছে দরজা-জানালা, নষ্ট হয়ে গেছে শৌচাগারও। ফলে স্বপ্নের ঘর এখন বহু পরিবারের কাছে হয়ে উঠেছে দুর্ভোগের কারণ। জরাজীর্ণ এসব ঘরে ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে তাদের।সরেজমিন দেখা যায...