ফেনী শহরের দক্ষিণে দাউদপুর পুলের কাছে ঢাকা-চট্টগ্রাম পুরাতন গ্র্যান্ড ট্রাংক রোডের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন এক রেইনট্রি গাছ। স্থানীয় কেউ একে বলেন মেঘ শিরীষ, কেউ রেন্ডি কড়ই, আবার কেউ বোট কড়ই। এই গাছের বয়স ও ইতিহাস নিয়ে রয়েছে নানা জনশ্রুতি। কারও মতে, এটি চারশ বছরের পুরনো; আবার কারও মতে, আড়াইশ বছর ধরে এটি সড়কে চলাচলকারী ক্লান্ত পথিকদের ছায়া দিয়ে আসছে। ফেনী শহরের গোড়াপত্তন থেকে শুরু করে এর বিকাশ ও নির্মাণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে এই গাছটিকে বাদ দিয়ে যেন শহরটির ইতিহাস রচনা করা সম...