আনন্দ শোভাযাত্রা, আলোচনা, নৃত্যনাট্য আর গানে গানে উদ্যাপিত হয়েছে ৪৬তম ‘গ্রুপ থিয়েটার দিবস’। সারা দেশের নাট্যসংগঠন নিয়ে ১৯৮০ সালের ২৯ নভেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এরপর থেকে দিনটিকে গ্রুপ থিয়েটার দিবস হিসেবে উদ্যাপন করে আসছে দেশের নাট্যকর্মীরা।‘নাটক হোক সত্য সুন্দরের দিশারি’ প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গ্রু...