ব্রিটেনের ঠান্ডা, অনিশ্চিত ও বৈরী আবহাওয়ায় লাউ, পুঁইশাক, লালশাক কিংবা ঢ্যাঁড়শের মতো বাংলাদেশি শাকসবজি বাণিজ্যিকভাবে চাষ করা—কয়েক বছর আগেও বিষয়টি অনেকের কাছে প্রায় অসম্ভব বলেই মনে হতো। কিন্তু সেই ধারণাকেই বদলে দিয়েছেন তিন প্রবাসী বাংলাদেশি তরুণ উদ্যোক্তা। টানা ৪ বছর ধরে ব্রিটেনে বাংলাদেশী সব্জি বানিজ্যিক ভাবে চাষ করে নতুন এক দিগন্তের সূচনা করেছেন তাঁরা।কুমিল্লার হাবিবুর রহমান ও আবদুর রাজ্জাক এবং নওগাঁর ইমদাদ উল্লাহ—তিন বন্ধুর শ্রম, অভিজ্ঞতা ও স্বপ্নের সমন্বয়ে গড়ে উঠেছে ‘ফ্রেশ কৃষি’। লন্ডনের উপকণ...