ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব ও পর্যটন উপযোগী করে গড়ে তুলতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে রাজধানীকে ঘিরে কার্যকর বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।আজ শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান সংলগ্ন গ্রিন সিটি মডেল টাউনের তুরাগ নদীর তীরে বিআইডব্লিউটিএ নির্মিত ওয়াকওয়েতে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে...