সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম্য বিরোধের জেড়ে বাড়ি থেকে চলাচলের একমাত্র রাস্তায় বেড়া দিয়ে দুটি পরিবারের নারী, শিশুসহ ১১ সদস্যদের অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে শাহিন সরকার নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে।আজ বুধবার উপজেলার বারুহাস ইউনিয়নের মনোহরপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।এদিকে চলাচলের একমাত্র রাস্তায় বেড়া দেওয়ায় সকাল থেকে ভুক্তভোগী দুটি পরিবারের সদস্যরা এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ায় বাড়ির বাহিরে বের হতে পারেননি। স্কুলে যেতে পারেনি পরিবারের শিক্ষার্থীরা। এমনকী প্রয়োজনীয় সংসারিক জিনিসপত্র কিনতেও বের হতে পার...