বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়লেও সে অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। প্রতি বছর বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে; কিন্তু তাদের সবার কাজের সংস্থান হচ্ছে না। ফলে বাড়ছে বেকারত্ব, ছদ্মবেকারত্ব ও নিম্ন মজুরির অনানুষ্ঠানিক কাজে নির্ভরতা। একদিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হিসাব, অন্যদিকে কাজের অনিশ্চয়তা— এই বৈপরীত্য দেশের উন্নয়ন মডেল নিয়ে প্রশ্ন তুলছে। অর্থনীতির এ পরিস্থিতি ‘কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি’ (জবলেস গ্রোথ) হিসেবে পরিচিত।
বিশ্বব্যাংকের পরিসংখ্যান বলছে, প্রতি বছর যেখান...