প্রখ্যাত
অনুবাদক জি এইচ হাবীব। চার দশক ধরে
বিশ্বসাহিত্যের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। ‘তাড়িখোর’, ‘নিঃসঙ্গতার একশ বছর’, ‘গোলাপের
নাম’, ‘সোফির জগৎ’ তার অনূদিত
উল্লেখযোগ্য গ্রন্থ। ২০২৪ সালে অনুবাদে
পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। ৩০ সেপ্টেম্বর ছিল
বিশ্ব অনুবাদ দিবস। এ উপলক্ষে তার
মুখোমুখি হয়েছিলেন শিবব্রত বর্মন।
আপনার
শৈশব, কৈশোর ও প্রথম তারুণ্যের বইপাঠের জগৎটি কেমন ছিল?
এখনকার
চেয়ে একেবারেই অন্যরকম ছিল। ১৯৭৪ সাল
থেকে আমরা থাকতাম ঢাকার
মিরপুরে। পল্লবীতে ছিলাম প্রথমে, পরে...